ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নাহিদের হুঁশিয়ারি, আ. লীগের মতো পরিণতি হবে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই পদযাত্রা কর্মসূচিতে বাধা দিলে সেই দল বা গোষ্ঠীকে আওয়ামী লীগের মতো পরিণতির মুখে পড়তে হবে।
সোমবার (৭ জুলাই) নাটোরে এক পথসভায় তিনি বলেন, আমরা শুনেছি নাটোরে আমাদের কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলার চেষ্টা হয়েছে। স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি মাত্র এক বছর আগেও যারা একইভাবে বাধা দিয়েছিল, আজ তারা রাজনীতির ময়দান থেকে ছিটকে পড়েছে। এবারও কেউ একই ভুল করলে তার পরিণতিও এমন হবে।
তিনি আরও বলেন, নাটোরের ছাত্র-জনতাই ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের বড় শক্তি। এবার আমাদের লক্ষ্য একটি নতুন বাংলাদেশ গঠন করা, যেখানে থাকবে গণতন্ত্র, সমতা ও ইনসাফ। থাকবে না দুর্নীতি ও বৈষম্য।
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, তোমরা একা না সারা জাতি, বিশেষ করে তরুণরা এখন ঐক্যবদ্ধ। আমরা একসঙ্গে এই দেশ নতুনভাবে গড়ে তুলব।
জুলাই সনদ নিয়েও কড়া বার্তা দেন নাহিদ। তিনি বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদ নিয়ে কোনো ধরনের টালবাহানা এনসিপি সহ্য করবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি