×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

লটারিতে ৮০ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

২০২৫ জুলাই ০৪ ০৯:৪১:৪৫

লটারিতে ৮০ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

আবুধাবিতে আয়োজিত জনপ্রিয় ‘বিগ টিকিট’ র‍্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা) জিতেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল।

বেলাল এই র‍্যাফেলটির ২৪ জুনের ড্রয়ে ০৬১০০৮০ নম্বর টিকিট কিনে এই বিশাল পুরস্কার জেতেন। তবে র‍্যাফেল ড্রর পরপরই উপস্থাপক রিচার্ড ও বুশরা যখন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে তখন তাকে পাওয়া যায়নি। আয়োজকরা জানিয়েছেন, তারা বিজয়ীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগেও বাংলাদেশিরা এই র‍্যাফেল ড্রতে বিজয়ী হয়েছেন। গত মাসে মোবারক গারিব রাশিক সালেম আল ধাহেরি নামের সংযুক্ত আরব আমিরাতের এক নাগরিক ২৭৫ সিরিজের ড্রতে ২০ মিলিয়ন দিরহাম জেতেন। পাশাপাশি সাপ্তাহিক ই-ড্রতে ১.৫ লাখ দিরহামের বিজয়ী হন বাংলাদেশি মোহাম্মদ চৌধুরী।

তথ্য : গালফ নিউজ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত