ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফ্রান্সে ১৫০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা
ফ্রান্সের আকাশসীমায় বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের ধর্মঘটের জেরে ৩ ও ৪ জুলাই দুই দিনে বাতিল হয়েছে ১৫০০-এর বেশি ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৩ লাখ যাত্রী।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে ইউরোপীয় শিল্প সংস্থা এয়ারলাইনস ফর ইউরোপ (A4E) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ‘গ্র্যান্ড ডিপার্ট’ নামে পরিচিত গ্রীষ্মকালীন ব্যস্ত ভ্রমণ মৌসুমে এমন ধর্মঘট চরম অপ্রত্যাশিত এবং নিন্দনীয়। এর প্রভাবে ইউরোপজুড়ে হাজারো যাত্রীকে ছুটি বাতিল করতে হয়েছে।
ফরাসি বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিজিএসি জানিয়েছে, শুধুমাত্র বৃহস্পতিবারই ৯৩৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ধর্মঘটে অংশ নিয়েছেন সংস্থাটির ২৭২ জন কর্মী।
ধর্মঘটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিস বিমানবন্দরে—সেখানে অর্ধেক ফ্লাইট বাতিল হয়েছে। প্যারিস অরলি ও চার্লস ডি গল বিমানবন্দরে বাতিল হয়েছে এক-চতুর্থাংশ ফ্লাইট।
ওউরানিয়া জর্জৌতসাকো, বিমান চলাচল নিয়ন্ত্রণ বিষয়ক এক কর্মকর্তা, একে ‘অসহনীয়’ পরিস্থিতি বলে মন্তব্য করেছেন।
৫১ বছর বয়সী ব্যাংককর্মী নাদিয়া রিভেট জানান, তিনি প্যারিসে ছয় দিনের ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে পাউ শহর থেকে তার ফ্লাইট বাতিল হয়ে যায়। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমরা ইতিবাচক থাকার চেষ্টা করছি। আরও খারাপ পরিস্থিতিও আছে তবে এটি খুবই বিরক্তিকর।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত