ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সিঙ্গাপুরে ‘কমিউনিটি ফ্যামিলি ডে’ উদ্যাপনে বাংলাদেশ সোসাইটি
সিঙ্গাপুরের স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী উদ্যাপনের অংশ হিসেবে একটি উৎসবমুখর আয়োজন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)। গতকাল রবিবার (১৭ আগস্ট) পাসির রিস পার্কে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘কমিউনিটি ফ্যামিলি ডে’।
জানা যায় ১৯৮১ সাল থেকে অলাভজনক সংগঠন হিসেবে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে কাজ করে আসছে এসবিএস। সমাজসেবামূলক কর্মসূচি ও সংস্কৃতি চর্চার ধারাবাহিকতায় এবারের আয়োজনটি ছিল পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো একটি প্রাণবন্ত উৎসব।
অনুষ্ঠানে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, পরিবার-বান্ধব নানা কার্যক্রম এবং সমুদ্র সৈকত পরিষ্কারের মতো সচেতনতামূলক কর্মসূচি। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ছাড়াও সিঙ্গাপুরের অন্যান্য কমিউনিটির অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে সম্প্রীতি ও সহযোগিতার একটি সফল উদাহরণ।
‘কমিউনিটি ফ্যামিলি ডে’-তে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পরিবেশের প্রতি সম্মান ও সংবেদনশীলতার পরিচয় দেয় অংশগ্রহণকারীরা।
সিঙ্গাপুরের এই ৬০ বছরপূর্তি উদ্যাপন বাংলাদেশি সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে। আয়োজনে অংশগ্রহণকারী প্রবাসীরা সিঙ্গাপুরের উন্নয়ন, শান্তি ও সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশটির সমাজে গঠনমূলক অবদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা শুধু নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরেননি, বরং স্বাগতিক দেশের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার প্রতিফলন ঘটিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ