ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় ২০৪ বাংলাদেশিকে প্রবেশে বাধা
মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (এমসিবিএ) পরিচালিত সমন্বিত অভিযানে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ)-এর টার্মিনাল ১ ও ২-এ ২০৪ বাংলাদেশিসহ মোট ২২৯ জন বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলমান এক অভিযানে ৭৬৪ জন বিদেশি নাগরিককে স্ক্রিনিং করা হয় এদের মধ্যে ২২৯ জনকে প্রবেশের শর্ত পূরণ না করায় ফেরত পাঠানো হয়।
প্রবেশে বাধাপ্রাপ্তদের মধ্যে ২০৪ জন বাংলাদেশি, ১৪ জন ভারতীয়, ৩ জন শ্রীলঙ্কা, ৩ জন পাকিস্তানি, ৩ জন ইন্দোনেশীয় ও ২ জন কম্বোডিয়ান নাগরিক ছিলেন। এছাড়া বুধবার ভোরে ঢাকা থেকে কেএলআইএ পৌঁছানো তিনটি ফ্লাইটের ৬৬ জন বাংলাদেশিকেও প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
এমসিবিএ জানায়, প্রধান কারণে ছিল ভুয়া হোটেল বুকিং, ফেরার টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ না দেখানো। অধিকাংশই মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা ও কাজ করার উদ্দেশ্যে প্রবেশের সুযোগের অপব্যবহার করছিল।
সংস্থাটি জানায়, প্রবেশপথে নিরাপত্তা ও তদারকি আরও কঠোর করা হবে এবং অবৈধভাবে বিদেশি প্রবেশে সহায়তা করা যে কোনো পক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ