ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তির চতুর্থ ধাপের ফল প্রকাশ, নতুন নির্দেশনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য চতুর্থ ধাপের (তৃতীয় মাইগ্রেশন) বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দের ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের আগামী ২৫ আগস্টের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ফলাফল ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে জানা যাবে।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধাক্রম ১ থেকে ২৬০১ পর্যন্ত এবং বিভিন্ন কোটায় নির্বাচিত প্রার্থীদের ২০ আগস্ট থেকে ২৫ আগস্টের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।
এ ছাড়া যারা নতুনভাবে চতুর্থ ধাপে বরাদ্দ পেয়েছেন—অর্থাৎ মেধাক্রম ২৬০২ থেকে ৩১১৯ পর্যন্ত—তাদের ভর্তি নিশ্চিত করতে অফেরতযোগ্য ৩ হাজার টাকা প্রাথমিক নিশ্চায়ন ফি এবং অটোমাইগ্রেশন না চাইলে অতিরিক্ত ৫০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। একই সঙ্গে আগামী ২৪ আগস্ট মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।
উল্লেখ্য, ওই দিন (২৪ আগস্ট, রবিবার) উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ট্রেনিং রুমে (কক্ষ নম্বর ১১২) মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করা হবে। ভর্তি-সংক্রান্ত এসআইএফ কোড পরীক্ষার আবেদনের সময় প্রার্থীদের ইমেইলে সরবরাহ করা হয়েছে। বিস্তারিত জানতে প্রযুক্তি ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অফিস কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট