ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জামায়াত থেকেই হচ্ছে নতুন ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নতুন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে নবনির্বাচিত সরকার। রাষ্ট্রীয় কাঠামোর ভারসাম্য রক্ষা এবং ‘জুলাই জাতীয় সনদ’-এর অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় সংসদের ‘ডেপুটি স্পিকার’ পদটি প্রধান বিরোধী দল থেকে নির্বাচনের প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন পক্ষ। সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানান।
সচিবালয়ের ১ নম্বর ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন সংসদ অধিবেশনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুপুর ২টার দিকে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ঠিক করার জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকারের পক্ষ থেকে মৌখিক ও সাক্ষাতের জন্য বলা হয়েছে’।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও ইঙ্গিত দেন যে, নতুন সরকার সংসদের ভেতরে একটি জবাবদিহিমূলক পরিবেশ তৈরি করতে চায়, যেখানে বিরোধী দলের মতামতের যথাযথ মূল্যায়ন হবে। মূলত জুলাই গণঅভ্যুত্থানের পর যে জাতীয় ঐকমত্যের ডাক দেওয়া হয়েছিল, তারই প্রতিফলন হিসেবে বিরোধী দল থেকে গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক পদটি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, এটি দেশের সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এখন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই প্রস্তাবের বিপরীতে কী ধরণের প্রতিক্রিয়া আসে এবং কাকে তাঁরা মনোনীত করেন সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়েও প্রশাসনিক গতিশীলতা নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী