ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির বিস্তারিত সময়সূচি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২১ মার্চ সম্ভাব্য ঈদের দিন ধরে আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) থেকে এই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
যাত্রীদের সুবিধার্থে এবং কালোবাজারি রুখতে এবারও আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেল ভবনে আয়োজিত এক বিশেষ প্রস্তুতিমূলক সভায় এই চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
অঞ্চলভেদে টিকিট বিক্রির সময়:
সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে টিকিট বিক্রির সময় আলাদা করা হয়েছে।
পশ্চিমাঞ্চল: এই অঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন সকাল ৮টায়।
পূর্বাঞ্চল: এই অঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন দুপুর ২টায়।
অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি:
৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের টিকিট।
৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের টিকিট।
৫ মার্চ বিক্রি হবে ১৫ মার্চের টিকিট।
৬ মার্চ বিক্রি হবে ১৬ মার্চের টিকিট।
৭ মার্চ বিক্রি হবে ১৭ মার্চের টিকিট।
৮ মার্চ বিক্রি হবে ১৮ মার্চের টিকিট।
৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত পরে জানানো হবে।
বিশেষ নিয়ম ও শর্তাবলি:
রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কাটতে পারবেন এবং তা একবারই সম্ভব। ঈদযাত্রার এসব টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরতযোগ্য হবে না। তবে নিম্নবিত্ত ও সাধারণ যাত্রীদের কথা বিবেচনায় রেখে যাত্রার দিন প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়া’ (Standing) টিকিট সংগ্রহ করা যাবে।
অনলাইনে টিকিট সংগ্রহ করতে যাত্রীদের আগে থেকেই রেলওয়ের পোর্টালে নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি