ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভোট কারচুপির অভিযোগ: চার আসনের নির্বাচনী নথি জব্দের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ এবং রংপুর-৪ আসনে ভোট কারচুপির অভিযোগ আমলে নিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনাল এই চার আসনের নির্বাচনী নথি ও যাবতীয় সরঞ্জামাদি নির্বাচন কমিশনকে (ইসি) নিজস্ব হেফাজতে নেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট আসনগুলোতে বিজয়ী ঘোষিত প্রার্থীদের প্রতি নোটিশ জারি করেছেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু।
নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদনকারী বিএনপির চার প্রার্থী হলেন— কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
এর আগে গত রবিবার পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব এবং ডি এম ডি জিয়াউরের পৃথক আবেদনও শুনানির জন্য গ্রহণ করেছিলেন একই ট্রাইব্যুনাল।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের প্রতিকার চেয়ে এই আবেদনগুলো করা হচ্ছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি ও প্রয়োজনীয় আদেশ প্রদান করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি