ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জিএম কাদেরের নাতির উপর নাখোশ ভারতীয় দূতাবাস, নেপথ্যে কী?
সাম্প্রতিক এক ভিডিও ও প্রকাশিত তথ্যে জাতীয় পার্টি (জাপা) এবং বিদেশি প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব রহমান।
সাকিব রহমান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত এইচ. এম. এরশাদ ও বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের ঘনিষ্ঠ আত্মীয়। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনীতিতে পারিবারিক সূত্রে আগ্রহী হয়ে তিনি জিএম কাদেরের ঘনিষ্ঠ হন এবং আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তবে ২০২২ সালের মে মাসে পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে এক সামাজিক নৈশভোজে যোগ দেওয়ায় তার বিরুদ্ধে আপত্তি তোলে ভারতের রাজনৈতিক সচিব অনিমেষ। এরপর জিএম কাদের তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেন।
সাকিব রহমানের দাবি, আনুষ্ঠানিকভাবে বরখাস্তপত্র না দিলেও সেই কাগজ ভারতীয় কূটনীতিকদের দেখানো হয় আশ্বস্ত করার জন্য। তার অভিযোগ, “জাতীয় পার্টি এখন আর স্বাধীন নয়; এটি আওয়ামী লীগ ও দিল্লির স্বার্থ বাস্তবায়নের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।”
২০২৩ সালের মার্চে তিনি দলত্যাগ করেন। প্রকাশ্যে তিনি অভিযোগ করেন, বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপে দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।
জাতীয় পার্টির অভ্যন্তরে বিদেশি কূটনীতিকদের প্রভাব নিয়ে আগে প্রশ্ন উঠলেও সাকিব রহমানের মতো ঘনিষ্ঠ আত্মীয় ও শীর্ষ পর্যায়ের নেতার এমন প্রকাশ্য অভিযোগ এই প্রথম। এতে শুধু জাপার রাজনীতি নয় বরং বাংলাদেশে বিদেশি প্রভাব ও কূটনৈতিক প্রটোকল নিয়েও নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি