ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয়ভাবে হবে, তা শেষ পর্যন্ত জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনার বলেন, অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করতে ইতিমধ্যে একটি অধ্যাদেশ জারি করেছে। তবে নির্বাচিত সরকার আসার পর এখন জাতীয় সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে এই নির্বাচন দলীয় হবে নাকি নির্দলীয়। সংসদ যেভাবে আইন পাস করবে, নির্বাচন কমিশন সেভাবেই ভোট গ্রহণ করবে।
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আনোয়ারুল ইসলাম সরকার জানান, বিদ্যমান আইন অনুযায়ী সিটি করপোরেশনের পর্ষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। তবে পর্ষদ ভেঙে দেওয়ার ক্ষেত্রে পরবর্তী ১৮০ দিনের মধ্যে ভোট সম্পন্ন করতে হয়। তিনি স্পষ্ট করেন, “সরকার এখন যেভাবে নির্দেশনা দেবে, কমিশন সে অনুযায়ী নির্বাচনের ব্যবস্থাপনা করবে। কমিশনের মূল দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।”
সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে তিনি আরও জানান, জাতীয় সংসদে রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত সাধারণ আসনের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন লাভ করবে। সেই অনুযায়ী নারী আসনের নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি