ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ফেসবুকে আইএস সমর্থন, মোবাইলে পতাকা—মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করলে তাদের জামিন নামঞ্জুর করা হয়।
শুনানির সময় দোভাষী না থাকায় মামলার শুনানি আগামী ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেন। অভিযুক্ত মো. মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭) মালয়েশিয়ার জোহর বারুতে কারখানার অপারেটর ছিলেন।
মামুনের বিরুদ্ধে ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ‘সাহিফুল্লা ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দণ্ডবিধির ১৩০জে(১)(ক) ধারায় এই অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে।
অন্য অভিযুক্ত ২৭ বছর বয়সী রেফাত বিশাতের বিরুদ্ধে গত ১০ জুলাই বিকেল ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তার মোবাইল ফোনে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগ আনা হয়েছে।
দণ্ডবিধির ১৩০জেবি(১)(ক) ধারায় আনা এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
রাষ্ট্র পক্ষ থেকে মামলা পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মরিয়ম জামিলাহ আব হানাফ এবং নুর আইনা রিজওয়ান। দুই অভিযুক্তর কোনো আইনজীবী ছিল না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত