ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিকেলে উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা, আলোচনায় নতুন মুখ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। আজ বিকেল ৩টায় তার নেতৃত্বাধীন প্যানেলের নাম ও নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে থাকছেন উমামা ফাতেমা, সাধারণ সম্পাদক (জিএস) পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উমামা ফাতেমা জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পূর্ণাঙ্গ নীতিমালা ও প্যানেলের নাম ঘোষণা করা হবে। তবে প্রাথমিকভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, ডাকসুকে কোনো রাজনৈতিক দলের জাতীয় নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হবে না।
তিনি বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কেই প্রাধান্য দিচ্ছি। ডাকসুকে জাতীয় নেতা বানানোর জন্য ব্যবহার করতে চাই না। প্রতি বছর ডাকসু নির্বাচনের ক্যালেন্ডার অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।’
ফাতিমা আরও জানান, যেসব শিক্ষার্থীর যথাযথ যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা রয়েছে, কেবল তাদের নিয়েই সম্পাদক ও সদস্য পদে প্যানেল সাজানো হয়েছে।
আজ বিকেলে ঘোষণার মধ্য দিয়ে উমামা ফাতিমার স্বতন্ত্র প্যানেলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন