ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আস্তানায় ময়েজ বাহিনীর অস্ত্র তৈরির কারখানার সন্ধান
পাবনার আটঘরিয়া উপজেলার চতরা বিল থেকে সন্ত্রাসী ময়েজ বাহিনীর আস্তানায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে আইনশৃঙ্খলা বাহিনী ওই আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে এবং দুজনকে আটক করেছে।
পুলিশ জানায়, আতাইকুলা থানার আওতাধীন আটঘরিয়া উপজেলার চতরা বিল এলাকায় ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও আতাইকুলা থানা মঙ্গলবার ভোরে বিশেষ অভিযান চালায়। এ সময় বিলের লুকানো ঘাঁটি থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন আস্তানার অধিকাংশ সন্ত্রাসী পালিয়ে গেলেও দুজনকে আটক করা সম্ভব হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে স্থানীয় ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। তবে অস্ত্র উৎপাদনের পেছনে আরও বড় কোনো নেটওয়ার্ক আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় তাদের দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চলছিল এবং বিলে আইনশৃঙ্খলা বাহিনীর বড় শক্তি মোতায়েন করা হয়েছে।
আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, আটঘরিয়ার লক্ষীপুর ইউনিয়নের চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ময়েজ বাহিনী স্থানীয় মানুষদের উপর সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি চালাচ্ছিল। কয়েকদিন পর্যবেক্ষণের পর মঙ্গলবার ভোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার ও দুজন আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অস্ত্র তৈরির আস্তানা নিয়ে পরে মিডিয়াকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা