ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় ঢুকতে বাধা আরও ৯৮ বাংলাদেশিকে
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকে দেওয়া হয়েছে। বিমানে যোগে ঢাকা থেকে মালয়েশিয়ায় গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা।
শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা (একেপিএস) বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। এ সময় ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন সংস্থাটির কর্মকর্তারা। যারমধ্যে ৯৮ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি। পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয়।
একেপিএস এক বিবৃতিতে বলেছে, যাদের আটকে দেওয়া হয়েছে তারা বাংলাদেশ থেকে ভোরের একটি ফ্লাইটে এসেছেন। দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা-নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন।ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে সংস্থাটি।
সংস্থা থেকে বলা হয়, যাদের আটকে দেওয়া হয়েছে তারা পর্যটন ভিসায় এসে মালয়েশিয়ায় প্রবেশ করে ভিসার অপব্যবহার করত। তাদের অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা ছিল।
সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলে সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালীকরণে এই অভিযান চালানো হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)