ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিকেএসপি ফুটবল দলের জাপান জয়
বিকেএসপি অ-১৭ ফুটবল দল জাপানের ফুকুওকার টকাই বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণমূলক অ-১৭ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে। আজ স্থানীয় সময় সকালে ফুকুওকার গ্লোবাল অ্যারেনা মাঠে টকাই বিশ্ববিদ্যালয় হাই স্কুল দলের বিপক্ষে তারা ১-০ গোলে জয় অর্জন করে। ম্যাচের ৭০ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন রিফাত কাজী।
প্রথমার্ধে বিকেএসপি কিছুটা রক্ষণাত্মক খেলেছে। দ্বিতীয়ার্ধে কৌশল পরিবর্তন করে আক্রমণ বাড়িয়ে তারা গোল করতে সক্ষম হয়। যদিও রিফাত কাজী জয়ের নায়ক হলেও গোলরক্ষক আলিফ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন। প্রীতি ম্যাচ হলেও কিশোর ফুটবলারদের উৎসাহ দিতে জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা মাঠে উপস্থিত ছিলেন। বিকেএসপির ফুটবল কোচ হাসান আল মাসুদ জাপান থেকে এই তথ্য জানান।
বিশেষ বিষয় হলো আজ কোচ মাসুদের জন্মদিন। খেলোয়াড়রা তার জন্মদিনে জয় উপহার দিয়েছেন। কোচ হাসান আল মাসুদ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সহকারী কোচ হাসান আল মামুনের ভাই।
সাধারণত বিকেএসপি ফুটবলারদের ভারতের সুব্রত কাপে পাঠাত। এবার প্রথমবারের মতো তারা জাপানে পাঠানো হয়েছে, যাতে উন্নত পরিবেশে খেলে খেলোয়াড়দের মান উন্নয়নের সুযোগ থাকে। এই সফরে বিকেএসপি মোট তিনটি ম্যাচ খেলবে। আগামীকাল তাদের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?