ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কুয়েতে মদ তৈরি ইস্যুতে যা জানাল বাংলাদেশ দূতাবাস
কুয়েতে বিষাক্ত মদ তৈরি ও বিতরণের অভিযোগে সম্প্রতি দ্য টাইমসে প্রকাশিত প্রতিবেদনের তথ্যকে বাংলাদেশ দূতাবাস প্রত্যাখ্যান করেছে। ১৭ আগস্ট তারিখের ওই প্রতিবেদনে ‘ডেলোরা বারকাশ দারাজি’ নামে এক ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে মূলহোতা বলা হয়েছিল।
দূতাবাস বিবৃতিতে জানায়, প্রতিবেদনে উল্লেখিত নামটি বাংলাদেশি নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ১৭ আগস্ট দূতাবাসের প্রতিনিধি ওয়াফরা থানায় গিয়ে কুয়েতি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। কুয়েতি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গ্রেফতার হওয়া ৬৭ জনের মধ্যে কেউ বাংলাদেশি নয় এবং মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি ছিল না।
দূতাবাস এই প্রতিবেদনের তথ্যগত ভুল এবং পক্ষপাতদুষ্ট কাঠামোর নিন্দা জানিয়ে বলেছে, এমন ভুল তথ্য বাংলাদেশি সম্প্রদায়ের সুনাম নষ্ট করে এবং বিদেশিদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করে।
মামলার প্রাথমিক তদন্তে সালমানিয়া এলাকায় নেপালি নাগরিক ভুবন লাল তামাংকে আটক করা হয় এবং তার কাছ থেকে বিষাক্ত মিথানল উদ্ধার করা হয়। এছাড়া ভারতীয় নাগরিক বিশাল ধানয়াল চৌহান এবং নেপালি নাগরিক নারায়ণ প্রসাদ ভশ্যালকেও গ্রেফতার করা হয়েছে। চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে ডেলোরা প্রকাশ দরাজীকে।
কুয়েতে সাম্প্রতিক এই বিষাক্ত মদের ঘটনায় ২৩ জনের মৃত্যু ঘটেছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ