ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর
মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ইস্যু, নবায়ন ও তথ্য সংশোধনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এখন থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই দূতাবাস থেকে সরাসরি এসব সেবা গ্রহণ করা যাবে।
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীদের দেশে ফিরে গিয়ে কোনো তথ্য পরিবর্তন না করার অনুরোধ জানানো হয়েছে। কারণ পাসপোর্টের তথ্য জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের সঙ্গে না মিললে দেশে গিয়ে সংশোধন করে মালদ্বীপে ফেরার সময় বিমানবন্দরে জটিলতার মুখে পড়তে হয়। অনেক ক্ষেত্রে যাত্রীকে ফেরতও পাঠানো হতে পারে।
এই সমস্যার সমাধান হিসেবে এখন দূতাবাসেই কাগজপত্র যাচাই করে সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। এতে সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, “যদি কারো তথ্য সংশোধনের প্রয়োজন হয়, তাহলে দেশের পরিবর্তে মালদ্বীপে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করলেই যথাযথ কাগজপত্র অনুযায়ী সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।”
নতুন এই ব্যবস্থায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা। তারা বলছেন, এখন ই-পাসপোর্ট সহজেই পাওয়া যাচ্ছে। পুরনো পাসপোর্ট পরিবর্তনের পাশাপাশি নাম-ঠিকানা সংশোধনের সুবিধাও পাওয়া যাচ্ছে।
তবে তাদের দাবি, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়াটি যেন আরও সহজ দ্রুত ও অনলাইনভিত্তিক করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী