ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ই-ভিসার যুগে কুয়েত, ব্যবসা-ভ্রমণে নতুন দিগন্ত
কুয়েত নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে যা দেশটির পর্যটন, বাণিজ্য ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই ডিজিটাল উদ্যোগ শুধু পর্যটকদের জন্য নয়, উপসাগরীয় অঞ্চলে থাকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও নতুন সুযোগ তৈরি করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এই ই-ভিসা সেবা কুয়েতে প্রবেশের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করে তুলবে। পর্যটন, পরিবার, ব্যবসা ও সরকারি প্রতিনিধিদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে এই ভিসা ইস্যু করা হবে।
পর্যটন ভিসার মেয়াদ: ৯০ দিন
পারিবারিক ও ব্যবসায়িক ভিসার মেয়াদ: ৩০ দিন
আবেদনকারীরা ঘরে বসেই অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। ফলে কাগজপত্র ও প্রশাসনিক জটিলতা অনেকটাই কমে যাবে।
কুয়েত শিগগিরই ছয়টি উপসাগরীয় দেশকে নিয়ে চালু হতে যাওয়া জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা ব্যবস্থায় যুক্ত হবে। এতে একটি ভিসা দিয়েই ওই অঞ্চলের সব দেশে চলাচল করা যাবে।
বাহরাইন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার বলেন, “ই-ভিসা চালুর ফলে ছয়টি উপসাগরীয় দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি নতুন প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব হবে।”
এদিকে কুয়েত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মুখাই আলী মনে করেন, “মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী ব্যবসায়িক সংগঠন গড়ে তোলা গেলে বাংলাদেশের অনেক পণ্য ওই অঞ্চলে রপ্তানি করা যাবে।”
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ শুধু কুয়েত নয়, গোটা মধ্যপ্রাচ্যে ব্যবসা ও পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং অঞ্চলটির সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও দৃঢ় হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত