ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কুয়েত থেকে ৬,৩০০ প্রবাসী বহিষ্কার, নেপথ্যে যে কারণ
২০২৫ সালের মে ও জুন মাসে কুয়েত থেকে প্রায় ৬ হাজার ৩০০ প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে, যারা দেশটির আবাসিক ও শ্রম আইন লঙ্ঘন করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বহিষ্কার কার্যক্রম দেশজুড়ে শ্রম ও আবাসিক আইনের কঠোর বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। অভিযুক্তদের মধ্যে কেউ কেউ আদালতের রায় অনুযায়ী, আবার অনেকেই অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার অভিযানের মাধ্যমে চিহ্নিত হয়ে বহিষ্কারের শিকার হয়েছেন।
কুয়েতের বহিষ্কার ও আটক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক প্রবাসীদের মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
বর্তমানে কুয়েতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে অবস্থানরত ও কর্মরত বিদেশিদের শনাক্তে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে আটক ব্যক্তিদের আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, অভিবাসন আইন বাস্তবায়ন এবং শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাম্প্রতিক সময়ে এসব অভিযান আরও জোরদার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ