ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের সেরা ৫০ আইনজীবীর তালিকা প্রকাশ করল হংকংভিত্তিক প্রতিষ্ঠান
হংকংভিত্তিক 'এশিয়া বিজনেস ল’ জার্নাল' সম্প্রতি বাংলাদেশের ৫০ জন শীর্ষ আইনজীবীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় দেশের খ্যাতনামা আইনজীবীদের মধ্যে রয়েছেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, ব্যারিস্টার আখতার ইমাম, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন এবং ড. শাহদীন মালিকসহ আরও অনেকে।
শুক্রবার (১১ জুলাই) ‘এশিয়া বিজনেস ল’ জার্নাল’ এর ওয়েবসাইটে প্রকাশিত ওই জার্নালে আইনজীবীদের তালিকায় আরও রয়েছেন, ব্যারিস্টার সারা হোসেন, নিহাদ কবির, ওমর সাদাত, জুনায়েদ চৌধুরী, রাশনা ইমাম, আনিতা রহমান, হামিদুল মিসবাহ, আশরাফুল হাদী, সাকিব মাহবুব, এইচ এম সানজিদ সিদ্দিকী, সজীব মাহমুদ আলম, আসিফ বিন আনওয়ার, সামির সাত্তার, আনাম হোসাইন, তানজীবুল আলম, ওমর এইচ খান, ইউসুফ আলী, খান খালিদ আদনান, নাজিয়া কবির, সাজেদ সামী আহমেদ, ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ, এ এস এ বারী, এন এম ইফতেখারুল আলম ভুঁইয়া, ড. শরীফ ভুঁইয়া, মামুন চৌধুরী, নাসির-উদ দৌলা, সামস-উদ দৌলা, ইমতিয়াজ ফারুক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, এম আর আলভী হাকিম, মারগুব কবির, মাসুদ খান, মাইদুল হক খান, সুহান খান, ওয়াহিদ সাদিক খান, রাকিব খোন্দকার, আমিনা খাতুন, সাহওয়ার নিজাম, শাওন এস নোবেল, আলামিন রহমান, ফেরদৌস রহমান, মোহাম্মদ ফারুক রহমান, এ এস এম সাকিব শিকদার এবং এম আর উদ্দিন।
এ বিষয়ে ব্যারিস্টার সাকিব মাহবুব বলেন, স্বাধীন গবেষণা, পিয়ার ল ফার্ম, আইনজীবী ও ক্লায়েন্টদের মতামতের ভিত্তিতে এই র্যাঙ্কিং তৈরি করেছে এশিয়া বিজনেস ল' জার্নাল। এটি এশিয়ার একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আঞ্চলিক ও দেশীয় ফার্মগুলোর পাশাপাশি শীর্ষস্থানীয় আইনজীবীদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়। এর আগে গত বছর প্রতিষ্ঠানটি বাংলাদেশের ২০ জন শীর্ষ আইনজীবীর একটি তালিকা প্রকাশ করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক