ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
৩ কোটি ডলার ঋণ পাচ্ছে প্রাইম ব্যাংক; চাঙ্গা হবে এসএমই ও কৃষি খাত
নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি খাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ‘ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ (ওপেক ফান্ড) থেকে ৩ কোটি মার্কিন ডলারের (প্রায় ৩৩০ কোটি টাকা) একটি মেয়াদী ঋণ সুবিধা পাওয়ার চুক্তি স্বাক্ষর করেছে। এই কৌশলগত অংশীদারিত্বের ফলে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), কৃষি এবং করপোরেট খাতের বাণিজ্য অর্থায়নের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান এবং ওপেক ফান্ডের প্রেসিডেন্ট আবদুলহামিদ আলখলিফা এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওপেক ফান্ডের প্রেসিডেন্ট আবদুলহামিদ আলখলিফা বলেন, “বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় এমএসএমই ও কৃষি ব্যবসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান প্রয়োজনীয় বাণিজ্য অর্থায়ন পেতে এখনো বাধার সম্মুখীন হয়। প্রাইম ব্যাংকের সাথে আমাদের এই অংশীদারিত্ব নতুন সুযোগ তৈরি করবে, রপ্তানি বৈচিত্র্য আনতে সাহায্য করবে এবং বেসরকারি খাতকে আরও শক্তিশালী করবে। এটি বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধিতে আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিরই প্রতিফলন।”
প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত সিইও ফয়সাল রহমান বলেন, “ওপেক ফান্ডের সাথে এই কৌশলগত অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। তিন বছর মেয়াদী এই ঋণ সুবিধা আমাদের গ্রাহকদের বাণিজ্য অর্থায়নের চাহিদা মেটাতে সক্ষমতা বাড়াবে। বর্তমান বিশ্ব অর্থনীতির অনিশ্চিত পরিস্থিতির মাঝে এই সহযোগিতা অত্যন্ত সময়োপযোগী।”
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঋণ সুবিধাটি ওপেক ফান্ড প্রাইম ব্যাংকের ‘অফশোর ব্যাংকিং ইউনিট’-কে প্রদান করবে। প্রাথমিক মেয়াদ এক বছর হলেও এটি তিন বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। এই অর্থায়ন প্রাইম ব্যাংকের ট্রেড ফিন্যান্স পোর্টফোলিওকে আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশি ব্যবসায়ীদের প্রয়োজনীয় স্থিতিশীলতা ও সহায়তা প্রদান করবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ