ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার আত্মিক ও ভৌগোলিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘ঝিনাইদহ-কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়’ নামকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। শুক্রবার (২৪ এপ্রিল) ‘উন্নয়ন বাংলাদেশ: কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে। আয়োজন করে ‘বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকা’।
আইনমন্ত্রী জানান, কৃষিনির্ভর এই অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করতে পেঁয়াজ সংরক্ষণের জন্য বিশেষায়িত কোল্ড স্টোরেজ স্থাপনসহ চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার।
কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেছেন, ‘কৃষকদের সুবিধার্থে ইতোমধ্যে শুরু হয়েছে কৃষি কার্ড বিতরণ এবং সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তার জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগও বাস্তবায়নের পথে। আধুনিক সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে পারলে এ অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি অভাবনীয় শক্তিশালী হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ. ম. কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ। আলোচকরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের টেকসই উন্নয়ন, উন্নত অবকাঠামো, গুণগত শিক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ