ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ড. মো. মোর্শেদ হাসান খান বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। সরকার কর্তৃক এই গুরুত্বপূর্ণ পদে তাকে মনোনীত করায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২৩(১)(এফ) ও ২৩(৩) ধারা অনুযায়ী ড. মো. মোর্শেদ হাসান খানকে অবশিষ্ট মেয়াদের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের স্থলাভিষিক্ত হলেন।
এক যৌথ অভিনন্দন বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, "অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান একজন প্রথিতযশা শিক্ষাবিদ এবং আমাদের অ্যাসোসিয়েশনের একজন নিবেদিতপ্রাণ নির্বাহী সদস্য। তার এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা বিশ্বাস করি, তার মেধা, প্রজ্ঞা এবং প্রশাসনিক দক্ষতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।"
নেতৃবৃন্দ আরও বলেন, ড. মোর্শেদ হাসান খানের মতো একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। তারা তার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই মনোনয়ন বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ