ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৯টি প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভা আজ সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৬টি প্রতিষ্ঠান ৩১ মার্চ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য সভা আহ্বান করেছে। বাকিদের মধ্যে দুটি প্রতিষ্ঠানের বার্ষিক বোর্ড সভা এবং একটি প্রতিষ্ঠানের ট্রাস্টি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- এপেক্স ফুটওয়্যার, হা-ওয়েল টেক্সটাইল, আজিজ পাইপ, মুন্নু ফেব্রিক্স, জিল বাংলা সুগার মিল, ইউনিক হোটেল অ্যান্ড রেসোর্ট, প্যারামাউন্ট ইন্সুরেন্স, ইস্টার্ন লুব্রিক্যান্ট, বিকন ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, ই জেনারেশন, এগ্রিকালচারাল মার্কেটিং, রংপুর ফাউন্ড্রি, মেঘনা ইন্সুরেন্স, এনসিসি ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট বন্ড।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেঘনা ইন্সুরেন্স এবং এনসিসি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
বাকি প্রতিষ্ঠানগুলো অর্থবছরের প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করবে।
এছাড়া শুধুমাত্র মিউচুয়াল ট্রাস্ট বন্ড তাদের ট্রাস্টিবোর্ডের সভা আহবান করেছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)