ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
৬১ শতাংশ শিশুকে হাম-রুবেলা টিকাদান সম্পন্ন হয়েছে: ডা. প্রভাত চন্দ্র
নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার প্রায় ৬১ শতাংশ শিশুকে ইতোমধ্যে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, প্রথম ধাপে নির্ধারিত ৩০টি উপজেলা ও ১৩টি পৌরসভায় টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর সেখানে হামের সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। শুরুতে তিনি সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে হামের সংক্রমণ বেড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রথম ধাপে ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা ও ১৩টি পৌরসভায় কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে এবং তৃতীয় ধাপে ২০ এপ্রিল থেকে দেশব্যাপী কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, এই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হচ্ছে। DHIS2-এর সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৯ লাখ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৬১ শতাংশ। তিনি বলেন, প্রথম ধাপের ৩০টি উপজেলা ও ১৩টি পৌরসভায় টিকাদান কার্যক্রম পরিচালনার ফলে সেখানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে এবং শিশুদের হাম থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও জানান, মাঠ পর্যায়ে টিকা ও প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি রুটিন ইপিআই টিকার সরবরাহ ব্যবস্থা চালু রয়েছে এবং আগামী মাসের প্রথম সপ্তাহে নতুন টিকার চালান মাঠ পর্যায়ে পৌঁছাবে। ধাপে ধাপে সব ইপিআই টিকা সরবরাহ চেইনে যুক্ত হবে বলেও তিনি জানান।
শেষে তিনি এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য ইউনিসেফ, গ্যাভি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্র্যাক, রেড ক্রিসেন্ট, পাথ, যুক্তরাষ্ট্র সরকারসহ সংশ্লিষ্ট উন্নয়ন অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন সিটি কর্পোরেশন, বিভাগ ও সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে সম্মিলিত প্রচেষ্টায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ শতভাগ সফল হবে এবং কোনো শিশু টিকার বাইরে থাকবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে