ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-জাপান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জাপানি খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি এবং কৃষি ও প্রযুক্তি খাতে কারিগরি সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ জানিয়েছে জাপানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সফররত জাপানের কৃষিমন্ত্রী ও বিশেষ দূত সুজুকি নরিকাজুর নেতৃত্বে এই প্রতিনিধিদল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করে।
জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে জাপানের কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে জাপান সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও উচ্চমাত্রায় উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ‘ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা। এ লক্ষ্যে কৃষি, ইলেকট্রনিকস ও অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় জাপানে স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে দক্ষ জনবল পাঠানোর প্রস্তাব দিলে জাপানি প্রতিনিধি দল তা ইতিবাচকভাবে গ্রহণ করে।
দ্বিপাক্ষিক আলোচনায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল প্রকল্প এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপান ১৭.৫ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা প্রদানের ঘোষণা দেয়। এ সহায়তার জন্য প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জাপানের সক্রিয় ভূমিকা কামনা করেন।
জাপানি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জাপান সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে তিনি সুবিধাজনক সময়ে সফরের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, কৃষি ও রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি