ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়া আপনাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন, প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের চলমান অধিবেশনে রাজনৈতিক সহাবস্থান ও সহযোগিতার বার্তা সামনে এনে বিএনপির প্রবীণ নেতা আমানউল্লাহ আমান বিরোধী দল জামায়াতে ইসলামীর প্রতি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সব রাজনৈতিক শক্তির গঠনমূলক ভূমিকা প্রয়োজন।
বুধবার (২৯ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আমানউল্লাহ আমান জামায়াতের উদ্দেশে অতীতের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন। পরে ২০০১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেন। সেই ইতিহাস স্মরণ রেখে বর্তমান গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে ওয়ান-ইলেভেন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন। আমান বলেন, ওই সময়ে তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। সুস্থ অবস্থায় নেওয়া হলেও পরে তাকে স্ট্রেচারে করে ফিরিয়ে আনা হয়। তার কোমর ভেঙে দেওয়ার চেষ্টা এবং চোখ বেঁধে ওপর থেকে ফেলে দেওয়ার ঘটনাও তিনি উল্লেখ করেন। পরে বিদেশে চিকিৎসাধীন অবস্থাতেও তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন বলে দাবি করেন তিনি। তার আহ্বানে রাজপথে আন্দোলনের মাধ্যমে ‘ভোটচোরদের’ সংসদ ও গণভবন থেকে সরানোর চেষ্টা করা হয়েছে বলেও জানান আমান। এ সময় ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সুমনসহ অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছেন এবং তাদের খোঁজ আজও মেলেনি বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে জিয়া পরিবার ও বিএনপিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমান সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন এলাকায় সফর করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং কৃষিঋণ মওকুফের মতো নানা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন।আলোচনার এক পর্যায়ে তিনি ইতিহাসের উদাহরণ টেনে বলেন, একসময় যেমন মীর মদন ও মোহন লাল ছিলেন, তেমনি মীর জাফরও ছিলেন। তাই দ্বিমুখী অবস্থান না নিয়ে সত্য ও জনগণের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সহায়তা করা সব রাজনৈতিক দলের দায়িত্ব। সরকার ও বিরোধী দল—উভয়েরই উচিত শৃঙ্খলা বজায় রেখে গঠনমূলক রাজনীতি চর্চা করা এবং দেশ গঠনে একসঙ্গে কাজ করা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই