×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

ফের দাম বাড়ল সয়াবিন তেলের

২০২৬ এপ্রিল ২৯ ১৮:৫৫:১৫

ফের দাম বাড়ল সয়াবিন তেলের

নিজস্ব প্রতিবেদক: দেশের ভোজ্যতেলের বাজারে আবারও দাম সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়ানো হয়েছে, ফলে আগের ১৯৫ টাকার পরিবর্তে এখন তা ১৯৯ টাকায় বিক্রি হবে।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী জানান, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও সমন্বয় করা হয়েছে। এতে খোলা তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বেড়ে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকায় নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধির প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে পণ্যের উৎসমূল্য বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় অনিবার্য হয়ে উঠেছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে ভোক্তারা বিষয়টি বুঝে সহযোগিতা করবেন বলে আশা করা হচ্ছে। এ পদক্ষেপের ফলে বাজারে সরবরাহ ব্যবস্থা আরও স্বাভাবিক থাকবে এবং পণ্যের প্রাপ্যতা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত