ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (THM) বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে নবীনদের স্বাগত জানাতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বিভাগের ১৭তম ব্যাচ এর অনানুষ্ঠানিক আয়োজনে ১৮তম ব্যাচ এর শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়।
গত ২৩ এপ্রিল ২০২৬, টিএসসি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল বলিউড থিম, যেখানে গান, নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নবীনদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল আলম খন্দকার। এছাড়া বিভাগের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব, অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব উর রহমান।
এ অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা সঙ্গীত, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন এবং নবীনদের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেন।
১৭তম ব্যাচের সম্মিলিত প্রচেষ্টা, সৃজনশীলতা ও আন্তরিকতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। তাদের সার্বিক ব্যবস্থাপনায় পুরো আয়োজনজুড়ে ছিল শৃঙ্খলা, সৌন্দর্য ও দলগত সমন্বয়ের অনন্য উদাহরণ।
নবীন শিক্ষার্থীদের জন্য এ আয়োজন ছিল বিভাগের সাথে পরিচিত হওয়ার এক অনন্য সূচনা। উষ্ণ অভ্যর্থনা, বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এক দৃঢ় বন্ধন গড়ে উঠেছে, যা ভবিষ্যতে তাদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল