ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। বুলগেরিয়ার মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন ফেমি চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের শিক্ষার্থী সাকিব হোসেন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘সাইলেন্ট ভারডিক্ট’।
প্রামাণ্যচিত্রটিতে বাংলাদেশে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া তনু, আছিয়াসহ অসংখ্য নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার বিচারহীনতার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এবং প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়েছে। চলচ্চিত্রটির শিল্পশৈলী ও বিষয়বস্তু ইতিমধ্যে দেশের মাটিতেও প্রশংসা কুড়িয়েছে। গত ফেব্রুয়ারিতে টিএফপি ফিল্ম ক্লাব আয়োজিত ‘ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ এটি ‘সেরা প্রামাণ্যচিত্র’ হিসেবে পুরস্কৃত হয়।
নিজের নির্মাণ নিয়ে পরিচালক সাকিব হোসেন বলেন, “প্রতিবাদ ও আন্দোলন শুধু রাজপথে নেমে স্লোগান দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; সেলুলয়েড ফ্রেম কিংবা হাতের ক্যামেরার মাধ্যমেও অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।”
এই প্রামাণ্যচিত্রটির সফল নির্মাণে প্রযোজক ও সহকারী প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন একই বিভাগের শিক্ষার্থী সাদমান কবির সাদাব, ইশরাত তাসনীম এবং শাখি সিকদার। আন্তর্জাতিক এই স্বীকৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএফপি বিভাগের জন্য এক বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
এসপি/আদী
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)