ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
৭৫ লাখ টাকার কম্পিউটার ল্যাব অচল, ভোগান্তিতে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত কম্পিউটার ল্যাবটি দীর্ঘ ছয় বছর ধরে অচল অবস্থায় তালাবদ্ধ রয়েছে। এতে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল ক্লাসে ল্যাব ব্যবহার করতে পারছেন না, ফলে অনেকেই প্রয়োজনীয় প্রায়োগিক দক্ষতা ছাড়াই শিক্ষাজীবন শেষ করছেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার তথ্য অনুযায়ী, বাণিজ্য অনুষদের অধীনে ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রায় ১ হাজার ৫৯৬ জন শিক্ষার্থী রয়েছেন।
জানা যায়, ২০১২-১৪ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের জন্য ৭৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য। তৎকালীন ডিন অধ্যাপক মতিউর রহমানের উদ্যোগে ল্যাবটি চালু করা হয় এবং পরিচালনার জন্য আলাদা জনবলও নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ২০১৯ সালের পর থেকে আর কোনো জনবল নিয়োগ না হওয়ায় ধীরে ধীরে ল্যাবটি অচল হয়ে পড়ে এবং যন্ত্রাংশও অকেজো হয়ে যায়।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী তাইবুর বলেন, বিবিএতে একাধিক প্র্যাকটিক্যাল কোর্স থাকলেও দীর্ঘদিন ধরে ল্যাব ব্যবহার করা যাচ্ছে না। ফলে বাস্তবভিত্তিক শেখার সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং দক্ষতায় পিছিয়ে পড়ছেন।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইমন আলী বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই তারা দেখছেন ল্যাবটি বন্ধ অবস্থায় আছে। কম্পিউটার-ভিত্তিক কোর্সগুলো হাতে-কলমে শেখার জন্য ল্যাবটি সচল থাকা জরুরি ছিল বলে তিনি মন্তব্য করেন।
ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ ফেরদৌস রহমান জানান, ল্যাবটি সংস্কারের বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং উপাচার্য এটি ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের কম্পিউটার ল্যাব সংস্কারের জন্য প্রকৌশল শাখাকে বাজেট পরিকল্পনা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিকল্পনা পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ল্যাবটি সংস্কার করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)