ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা দেশ অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। দেশটির প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলবোর্ন বিশ্ববিদ্যালয় তাদের ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’-এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর (মাস্টার্স) এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে। এই বৃত্তির আওতায় মোট ৬০০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে।
সুযোগ-সুবিধাসমূহ:
নির্বাচিত শিক্ষার্থীরা অত্যন্ত আকর্ষণীয় কিছু আর্থিক সুবিধা পাবেন। যার মধ্যে রয়েছে:
টিউশন ফি: সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
মাসিক ভাতা: আবাসন ও জীবনযাত্রার ব্যয় হিসেবে প্রতি বছর ৩৯,৫০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৫৬ হাজার টাকা) প্রদান করা হবে।
স্থানান্তর অনুদান: আন্তর্জাতিক শিক্ষার্থীদের যাতায়াত বা সেটেলমেন্টের জন্য এককালীন ৩,০০০ ডলার দেওয়া হবে।
স্বাস্থ্য বিমা: শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ স্বাস্থ্য বিমা সুবিধা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট রিসার্চ কোর্সে (মাস্টার্স বা পিএইচডি) ভর্তির জন্য নির্বাচিত হতে হবে।
মাস্টার্সের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিতে ভালো ফলাফল থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ (IELTS/PTE/TOEFL) থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট রিসার্চ কোর্সের জন্য আবেদন করলে আলাদা করে স্কলারশিপের জন্য আবেদন করার প্রয়োজন নেই। ভর্তির আবেদনটি সফলভাবে জমা হওয়ার পর যোগ্য প্রার্থীদের স্বয়ংক্রিয়ভাবে (Automatically) এই স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।
আবেদনের শেষ সময়:
অনলাইনেআগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদনের সুযোগ রয়েছে।
অস্ট্রেলিয়ার শিক্ষা ও গবেষণার মান বিশ্বজুড়ে স্বীকৃত। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের এই বিশাল বৃত্তি কার্যক্রম বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক ক্যারিয়ার গড়ার এক সুবর্ণ সুযোগ হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত