ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদারে ডিএমপির ৯ অ্যাপ ও সফটওয়্যার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এর অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একসঙ্গে নয়টি অ্যাপ ও সফটওয়্যার চালু করেছে, যা আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
বুধবার বিকেলে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অ্যাপ ও সফটওয়্যারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় ডিএমপি কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন করা নয়টি অ্যাপ ও সফটওয়্যার হলো এআই বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপ, ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিএমপি ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, ডিএমপি এমপ্লয়ি পারফরম্যান্স ইভ্যালুয়েশন সফটওয়্যার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ।
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বর্তমান বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের দিকে এগোচ্ছে, যেখানে প্রযুক্তি শুধু উন্নয়নের মাধ্যম নয়, অপরাধের ধরনও পাল্টে দিচ্ছে। অপরাধীরা প্রযুক্তিনির্ভর নতুন কৌশল ব্যবহার করছে, তাই এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনীকেও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ডিএমপির উদ্যোগে তৈরি এসব সফটওয়্যার সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ, যা আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করবে।
আইজিপি জানান, এআই-ভিত্তিক রোড ট্রান্সপোর্ট আইন ভায়োলেশন ডিটেকশন সিস্টেমের মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এর ফলে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে।
তিনি বলেন, ‘হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম’ নগরীর আবাসিক হোটেলগুলোর অতিথি ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করবে, যা অপরাধ প্রতিরোধ ও গোয়েন্দা কার্যক্রম জোরদারে সহায়ক হবে।
এছাড়া ‘হ্যালো ডিএমপি’ অ্যাপকে তিনি জনগণ ও পুলিশের মধ্যে আধুনিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন। এর মাধ্যমে নাগরিকরা সহজেই বিভিন্ন সেবা গ্রহণ, অভিযোগ জানানো এবং প্রয়োজনীয় সহায়তা পেতে পারবেন, যা জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষাংশে আইজিপি আশাবাদ ব্যক্ত করেন, এসব প্রযুক্তিনির্ভর উদ্যোগ পুলিশের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতি বাড়াবে এবং ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ আরও দক্ষতার সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার