ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আবারও ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লক্ষ্যে পৌঁছেছে এবং হামলাটি সফল হয়েছে।
হামলার পর ইসরায়েল অধিকৃত অঞ্চলের ৩০০টিরও বেশি শহরে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে সেখানকার গণমাধ্যমগুলো। ইয়েমেনি বাহিনীর দাবি, এ হামলার কারণে লাখো মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয় এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এর পাশাপাশি হুথি বিদ্রোহীরা আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছে। কয়েক মাস শান্ত থাকার পর গত রোববার থেকে তারা পুনরায় আক্রমণ চালাতে শুরু করে। সোমবার ও মঙ্গলবার ‘এটারনিটি সি’ নামের একটি কার্গো জাহাজে হামলা চালায় তারা।এতে চারজন নিহত হন এবং জাহাজটি ডুবে যায়।
হুতিদের দাবি ওই জাহাজের মালিক প্রতিষ্ঠান ইসরায়েলের এলিয়াত বন্দরের সঙ্গে ব্যবসা পুনরায় শুরু করায় হামলা চালানো হয়। এছাড়া তারা ‘ম্যাজিক সিজ’ নামের গ্রিসের পতাকাবাহী একটি জাহাজেও গুলি ও গ্রেনেড হামলা চালায়। যদিও এতে সব নাবিক নিরাপদে উপকূলে পৌঁছাতে সক্ষম হন।
বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল যুদ্ধ পরবর্তী সময়ে হুতিদের এ ধরনের হামলা আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সময়োচিত পদক্ষেপের ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে