ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
হঠাৎ জোরে ঘুরছে পৃথিবী, নেপথ্যের কারণ
টানা তিন দিনের বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি দেখা দিলেও ৯ জুলাইয়ের এক ঐতিহাসিক ঘটনা অনেকেই টের পাননি—সেদিন ছিল পৃথিবীর ইতিহাসে তৃতীয় সবচেয়ে ক্ষুদ্রতম দিন।
আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম সার্ভিস (IERS) জানিয়েছে, ৯ জুলাই পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরে আসতে সময় নিয়েছে গড় সময়ের চেয়ে ১ দশমিক ৩ মিলিসেকেন্ড কম। সাধারণত এই সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড।
এর আগে, ইতিহাসে সবচেয়ে ক্ষুদ্রতম দিন ছিল ২০২৪ সালের ৫ জুলাই—যেদিন সময় কমেছিল ১ দশমিক ৬৬ মিলিসেকেন্ড। দ্বিতীয় স্থানে রয়েছে ২০২৩ সালের ১৬ জুলাই (১ দশমিক ৩১ মিলিসেকেন্ড কম)।
ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম সার্ভিসের তথ্য অনুযায়ী, ৯ জুলাইয়ের মতো দ্রুত ঘূর্ণনের ঘটনা বিরল হলেও ভবিষ্যতে এমন আরও দুটি দিন আসতে পারে। পূর্বাভাস বলছে, ২২ জুলাই ও ৫ আগস্ট পৃথিবীর ঘূর্ণন হতে পারে আরও দ্রুত। সেক্ষেত্রে দিনের দৈর্ঘ্য যথাক্রমে ১ দশমিক ৩৮ ও ১ দশমিক ৫১ মিলিসেকেন্ড কমে যেতে পারে। এর পেছনে অন্যতম কারণ—চাঁদের দূরত্ব। ওই দিনগুলোতে চাঁদ পৃথিবী থেকে অপেক্ষাকৃত দূরে থাকবে। ফলে জোয়ার-ভাটার টান তুলনামূলক দুর্বল হবে যা পৃথিবীর ঘূর্ণনে গতি আনবে।
বিজ্ঞানীরা বলছেন, মানুষের পক্ষে এই পরিবর্তন অনুভব করা প্রায় অসম্ভব। উদাহরণ হিসেবে বলা যায়, একজন মানুষ চোখের পলক ফেলতে সময় নেয় প্রায় ১০০ মিলিসেকেন্ড যা এই পরিবর্তনের চেয়ে অনেক বেশি।
তবে গত কয়েক বছর ধরে পৃথিবীর ঘূর্ণনে হঠাৎ গতি বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ২০২০ ও ২০২২ সালে পারমাণবিক ঘড়ির মাধ্যমে এই ব্যতিক্রমী গতি পরিমাপ করা হয়। বাতাসের প্রবাহ, চৌম্বকক্ষেত্রের পরিবর্তনসহ বেশ কিছু সম্ভাব্য কারণের কথা বলছেন বিজ্ঞানীরা।
যদিও দীর্ঘমেয়াদে পৃথিবীর ঘূর্ণন ধীর হচ্ছে। গড়ে প্রতি ১০০ বছরে এটি ২ মিলিসেকেন্ড করে কমছে। টাইডাল ব্রেকিং বা চাঁদের মহাকর্ষজনিত টান এ জন্য দায়ী। প্রাচীন কালে যেমন মেসোজোয়িক যুগে দিনে ২৪ ঘণ্টার বদলে ছিল ২৩ ঘণ্টা। বিজ্ঞানীরা ধারণা করছেন ২০ কোটি বছর পর একদিন হবে ২৫ ঘণ্টার।
এভাবেই প্রতিনিয়ত বদলে যাচ্ছে আমাদের পরিচিত সময়ের ধারণা—নিরবেই, ধীরেই কিংবা কখনো দ্রুত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর