ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দক্ষিণ এশিয়ার দেশে যাত্রা করল ইলন মাস্কের স্টারলিংক
মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কায় ইন্টারনেট সেবা চালু করেছে। আজ বুধবার (২ জুলাই) এ তথ্য নিজেই জানিয়েছেন ইলন মাস্ক। নিজের মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে মাস্ক লিখেছেন, “স্টারলিংক এখন শ্রীলঙ্কায়”।
গত মাসে বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করেছে স্টারলিংক। এর আগে, চলতি বছরের মার্চে পাকিস্তানেও এ সেবার জন্য অনুমোদন দেওয়া হয়।
অন্যদিকে বছরের শুরুতে ভারতের দুই বৃহৎ টেলিকম প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল ও রিলায়েন্স জিও স্টারলিংকের সঙ্গে চুক্তি করে। এই চুক্তির আওতায় ভারতের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া হবে স্টারলিংকের ইন্টারনেট সেবা।
স্টারলিংক হলো মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের একটি অঙ্গপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ব্যাপক সম্প্রসারণ করেছে। বর্তমানে ১২৫টি দেশে স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু রয়েছে।
সূত্র: টিআরটি গ্লোবাল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি