ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ
করপোরেট নিরাপত্তা ও সাইবার ঝুঁকি মোকাবেলায় হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাপ্তরিক যোগাযোগে এখন থেকে বাধ্যতামূলকভাবে মাইক্রোসফট টিমস ব্যবহার করতে হবে—এমন নির্দেশনা দিয়েছে সংস্থাটির আইটি বিভাগ।
সম্প্রতি এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করপোরেট নেটওয়ার্ক ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষার স্বার্থে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। মাইক্রোসফট টিমসকে নিরাপদ, পেশাগত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে যেখানে টেক্সট বার্তা, ভয়েস ও ভিডিও কল এবং ডকুমেন্ট শেয়ারিংয়ের সুবিধা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যক্তিগত মোবাইল নম্বর বা ইমেইল ব্যবহার করে সহজেই মাইক্রোসফট টিমসে অ্যাকাউন্ট খোলা যায় যা অফিসিয়াল যোগাযোগকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলে।
বিমান বাংলাদেশ বলেছে, অনেক আন্তর্জাতিক করপোরেট ও সরকারি সংস্থা ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপকে অফিসিয়াল যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার বন্ধ করেছে। কারণ এটি একটি থার্ড-পার্টি অ্যাপ এবং এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকায় তথ্য ফাঁসের ঝুঁকি থাকে।
বিশ্লেষকরা মনে করছেন এ সিদ্ধান্ত দেশের করপোরেট জগতে তথ্য নিরাপত্তা সচেতনতায় একটি ইতিবাচক পদক্ষেপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল