ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য নতুন সুবিধা
ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে ৭০০ টাকার প্যাকেজটি ৫০০ টাকায় পাওয়া যাবে। এই সিদ্ধান্ত মঙ্গলবার (০১ জুলাই) থেকে কার্যকর হয়েছে।
আইএসপিএবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে কোনো আইএসপি ৫ এমবিপিএস প্যাকেজ প্রদান করে না; বরং গড়ে ১০ এমবিপিএস গতির প্যাকেজ দেওয়া হচ্ছে, যা নতুন প্যাকেজের আওতায় ৫০০ টাকা থেকে শুরু হবে।
আইএসপিএবি'র সভাপতি আমিনুল হাকিম এ বিষয়ে জানিয়েছেন, বাংলাদেশে ইন্টারনেট সেবার মান আরও উন্নত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) এবং রেভিনিউ শেয়ার প্রত্যাহার করে, তাহলে ভবিষ্যতে আইএসপিগুলো গ্রাহকদের জন্য ২০ এমবিপিএস ব্যান্ডউইডথ নিশ্চিত করতে পারবে।তিনি আরও উল্লেখ করেন, অধিকাংশ গ্রাহক তাদের মাসিক ইন্টারনেট বিলের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে অনিচ্ছুক, যদিও এই ভ্যাট আইএসপিগুলো আদায় করে সরকারের কোষাগারে জমা দিয়ে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)