ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হোয়াটসঅ্যাপে নিজের আদলে অ্যাভাটার বানাবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও প্রাণবন্ত করতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে অ্যাভাটার ব্যবহারের সুবিধা। নিজের চেহারার সঙ্গে মিল রেখে তৈরি এই ডিজিটাল চরিত্র প্রোফাইল ছবির পাশাপাশি স্টিকার হিসেবেও পাঠানো যায়। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কিংবা সরাসরি সেলফির মাধ্যমে খুব সহজেই অ্যাভাটার তৈরি করা সম্ভব।
হোয়াটসঅ্যাপে মূলত দুইভাবে অ্যাভাটার বানানো যায়—একটি হলো নিজে হাতে কাস্টমাইজ করে, অন্যটি নিজের ছবি বা সেলফি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে। দুই পদ্ধতিই বেশ সহজ এবং অল্প সময়েই সম্পন্ন করা যায়।
ইচ্ছামতো অ্যাভাটার তৈরির পদ্ধতি
নিজের পছন্দ অনুযায়ী অ্যাভাটার বানাতে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপের ডান দিকের ওপরের কোণে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করে সেটিংসে যেতে হবে। চাইলে যেকোনো চ্যাটের স্টিকার আইকন থেকেও সেটিংসে প্রবেশ করা যায়। এরপর ‘অ্যাভাটার’ অপশন নির্বাচন করে ‘ক্রিয়েট ইউর অ্যাভাটার’-এ ট্যাপ করতে হবে।
এখন ‘গেট স্টার্টেড’ বেছে নিয়ে ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশনে প্রবেশ করুন। এখানে ধাপে ধাপে ত্বকের রং, চুলের স্টাইল, মুখের গঠন ও শরীরের আকৃতি নির্ধারণ করতে পারবেন। প্রতিটি ধাপে পরিবর্তন শেষে ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করতে হবে। সব ধাপ শেষ হলে ‘সেভ’ চাপলেই অ্যাভাটার প্রস্তুত।
সেলফি বা ছবি দিয়ে অ্যাভাটার বানানোর উপায়
যারা দ্রুত অ্যাভাটার তৈরি করতে চান, তাদের জন্য রয়েছে সেলফি ব্যবহার করার সুবিধা। এজন্য সেটিংস থেকে অ্যাভাটার অপশনে গিয়ে ‘ক্রিয়েট ইউর অ্যাভাটার’-এ ট্যাপ করতে হবে। এরপর ‘গেট স্টার্টেড’ নির্বাচন করে ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ অপশনে ক্লিক করুন।
ক্যামেরা ব্যবহারের অনুমতি চাইলে প্রয়োজনীয় অনুমতি দিয়ে ক্যামেরার ফ্রেমের মাঝখানে মুখ রেখে ছবি তুলুন। ছবি তোলার পর হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে একটি প্রাথমিক অ্যাভাটার তৈরি করে দেবে। পরে নিজের পছন্দ অনুযায়ী সেটি কাস্টমাইজ করে ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ এবং শেষে ‘সেভ’ অপশনে ট্যাপ করতে হবে।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে তৈরি করা অ্যাভাটার যেকোনো সময় মুছে ফেলার সুযোগ রয়েছে। তবে একবার ডিলিট করলে সেটি আর পুনরুদ্ধার করা যায় না। এছাড়া অ্যাভাটার তৈরির সময় লিঙ্গ আলাদাভাবে নির্বাচন করার কোনো অপশন বর্তমানে নেই।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)