ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ‘গ্রুপ চ্যাট হিস্টোরি’ ফিচার
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন যুক্ত হওয়া সদস্যদের জন্য বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে মেটা। এতদিন গ্রুপে নতুন কেউ যোগ দিলে আগের কোনো কথোপকথন দেখতে পেতেন না, যা অনেক সময় জরুরি তথ্য আদান-প্রদানে সমস্যার সৃষ্টি করত। এবার সেই সীমাবদ্ধতা দূর করতে ‘গ্রুপ চ্যাট হিস্টোরি’ নামক একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ।
জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ‘ওয়েবিটাইনফো’ (WABetaInfo)-র প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আইওএস-এর টেস্টফ্লাইট বিটা ভার্সনে এই ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। নতুন এই আপডেট কার্যকর হলে গ্রুপে যোগ দেওয়া নতুন সদস্যরা যোগদানের আগের কথোপকথনের প্রেক্ষাপট সহজেই বুঝতে পারবেন।
ফিচারটির বৈশিষ্ট্যসমূহ:
১. নতুন সদস্যরা গ্রুপে যোগ দেওয়ার আগের সর্বোচ্চ শেষ ১৪ দিনের মধ্যে পাঠানো ১০০টি মেসেজ দেখতে পারবেন।
২. পুরোনো মেসেজগুলো আলাদা রঙে প্রদর্শিত হবে, যাতে নতুন আসা বার্তার সঙ্গে সেগুলো গুলিয়ে না যায়।
৩. গোপনীয়তার স্বার্থে এই ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। গ্রুপ অ্যাডমিন বা সদস্য নিজে থেকে অনুমতি দিলেই কেবল নতুন সদস্য পুরোনো মেসেজ দেখতে পাবেন।
এছাড়া, কারও সঙ্গে গ্রুপের পুরোনো চ্যাট শেয়ার করা হলে গ্রুপের অন্য সদস্যদের নোটিফিকেশনের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। শুরুতে অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য এই সুবিধা আনার কথা থাকলেও বর্তমানে আইফোন ব্যবহারকারীদের জন্য এটি দ্রুত চালুর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।
বর্তমানে ফিচারটি সীমিত আকারে বিটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকলেও খুব শীঘ্রই সব আইফোন ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্তভাবে সবার জন্য ফিচারটি কবে আসবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট