ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে ওপেনএআই, বাড়ছে বিনিয়োগ ও ব্যয়
নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের সক্ষমতা বাড়াতে বড় আকারের বিনিয়োগ পরিকল্পনা নিয়েছে ওপেনএআই। একই সঙ্গে শেয়ারবাজারে তালিকাভুক্তির (আইপিও) প্রস্তুতিও চলছে, যা সফল হলে প্রতিষ্ঠানটির মূল্য এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে কম্পিউটিং অবকাঠামো উন্নয়নে প্রায় ৬০০ বিলিয়ন ডলার ব্যয় করতে চায় চ্যাটজিপিটি নির্মাতা এই প্রতিষ্ঠান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৫ সালে ওপেনএআইর আয় দাঁড়িয়েছে ১৩ বিলিয়ন ডলারে, যা আগের ১০ বিলিয়ন ডলারের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। একই সময়ে ব্যয় হয়েছে প্রায় ৮ বিলিয়ন ডলার—যা নির্ধারিত ৯ বিলিয়ন ডলারের লক্ষ্যের তুলনায় কম।
এদিকে, চিপ নির্মাতা এনভিডিয়া ওপেনএআইতে প্রায় ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ চূড়ান্ত করার পথে রয়েছে। প্রতিষ্ঠানটি এই তহবিল সংগ্রহে মোট ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ তুলতে চায়। এই বিনিয়োগ সম্পন্ন হলে স্যাম অল্টম্যান নেতৃত্বাধীন কোম্পানিটির মূল্য প্রায় ৮৩০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা ইতিহাসের অন্যতম বড় বেসরকারি তহবিল সংগ্রহ হিসেবে বিবেচিত হবে।
মাইক্রোসফট-সমর্থিত ওপেনএআই আশা করছে, ২০৩০ সালের মধ্যে তাদের মোট রাজস্ব ২৮০ বিলিয়ন ডলার ছাড়াবে। এ আয়ের বড় অংশই ভোক্তা সেবা ও এন্টারপ্রাইজ ব্যবসা থেকে প্রায় সমানভাবে আসবে বলে ধারণা করা হচ্ছে। গত বছর অল্টম্যান জানিয়েছিলেন, প্রায় ৩০ গিগাওয়াট কম্পিউটিং সক্ষমতা গড়ে তুলতে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে—যা প্রায় ২৫ মিলিয়ন মার্কিন বাড়ির বিদ্যুৎ চাহিদার সমতুল্য শক্তি সরবরাহ করতে পারে।
তবে দ্রুত সম্প্রসারণের ফলে পরিচালন ব্যয়ও বেড়েছে। বিনিয়োগকারীদের জানানো হয়েছে, ২০২৫ সালে মডেল চালানোর খরচ চার গুণ বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে কোম্পানির সমন্বিত গ্রস মার্জিন ২০২৪ সালের ৪০ শতাংশ থেকে কমে ৩৩ শতাংশে নেমে এসেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ