ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
'১৮০ দিনে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আসছে আমূল পরিবর্তন'
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী ১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জাতীয় অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই বন্দরের কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। সেসব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে এবং নির্দেশনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। এটি এই অঞ্চলের মানুষ, কর্মসংস্থান, যোগাযোগ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
শেখ রবিউল আলম বলেন, অল্প কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে মোংলা বন্দর চট্টগ্রাম বন্দরের মতো সফল এবং সক্ষম বন্দরে রূপান্তরিত হবে।
মন্ত্রী আরও বলেন, উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম ও মোংলা বন্দরের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। মোংলা বন্দরের সম্ভাবনা শতভাগ কাজে লাগিয়ে বন্দরকে সম্পূর্ণ প্রস্তুত করা হবে।
প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে বাতিল বা স্থগিত হওয়া উন্নয়ন চুক্তি পুনরায় চালু হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই সেই বিষয়গুলো পুনর্বিবেচনা করা হবে। তবে যেসব চুক্তি দেশের ক্ষতি করেছে, সেগুলো পুনরায় করা হবে কিনা তা খতিয়ে দেখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর