ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফেব্রুয়ারিতেই আসছে নতুন আইফোন, জানুন সম্ভাব্য দাম ও ফিচার
তথ্যপ্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের ‘সাশ্রয়ী’ স্মার্টফোন সিরিজে নতুন চমক নিয়ে আসছে। খুব শিগগিরই বাজারে উন্মোচিত হতে পারে ‘আইফোন ১৭ই’। ব্লুমবার্গের প্রখ্যাত প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যানের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ নাগাদ এই নতুন ডিভাইসটি গ্রাহকদের হাতে পৌঁছাতে পারে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি আইফোন ১৬ই বাজারে এসেছিল। সেই ধারাবাহিকতায় নতুন মডেলটিও এই মাসেই আসবে বলে ধারণা করা হচ্ছে। আইফোন ১৭ই-তে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে অ্যাপলের নিজস্ব শক্তিশালী ‘এ১৯’ চিপ। এছাড়া প্রথমবারের মতো এই সাশ্রয়ী মডেলে ম্যাগসেফ (MagSafe) চার্জিং সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রযুক্তিপ্রেমীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো এর দাম। বিশ্লেষকদের মতে, নতুন ফিচারের যোগান থাকলেও আইফোন ১৭ই-এর দাম আগের মডেলের মতোই ৫৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা) রাখা হতে পারে। তবে বর্তমান মডেলের নচ ডিজাইনের বদলে এতে ‘ডাইনামিক আইল্যান্ড’ যুক্ত হবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অ্যাপলের জন্য ২০২৬ সালটি বেশ কর্মব্যস্ত হবে বলে মনে করা হচ্ছে। আইফোন ১৭ই ছাড়াও ওএলইডি ডিসপ্লের আইপ্যাড মিনি, এম৫ চিপের ম্যাকবুক এয়ার এবং নতুন ম্যাক স্টুডিও বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, আইফোন ১৭ই দিয়েই অ্যাপল তাদের বছরের প্রথম বড় চমক দেখাতে যাচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক