ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
'ঈদের আগে খতিব-ইমামদের সম্মানী বিতরণ শুরু করবে সরকার'
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, ঈদের আগেই খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের সম্মানী এবং উৎসব ভাতা বিতরণ শুরু করবে সরকার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির আলোকে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করেছেন। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ধর্মীয় নেতাদের সম্মানী এবং ভাতা ঈদের আগে দেওয়া শুরু হবে।
মাহদী আমিন আরও উল্লেখ করেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো অফিস করেছেন। মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হয়েছে। শিগগিরই জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সব কার্যক্রম শুরু করবে সরকার।
তিনি বলেন, জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকার গঠনের উদ্দেশ্যে দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে। ঈদের আগে বেশ কিছু স্থানে এই সংক্রান্ত কার্যক্রম শুরু হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক