ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হোয়াটসঅ্যাপে এলো নতুন সুবিধা
হোয়াটসঅ্যাপ এখন শুধু চ্যাটিং বা ফাইল আদান-প্রদানের জন্য নয় বরং জরুরি কাজেও হয়ে উঠেছে অত্যন্ত নির্ভরযোগ্য একটি মাধ্যম। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠানো, ভিডিও মিটিং বা চ্যানেল চালানো—সবই এখন হোয়াটসঅ্যাপেই হয়।
তবে অনেক সময় কাগজপত্র স্ক্যান করে পাঠানোর দরকার হয়। হাতে স্ক্যানার না থাকলে বা ভ্রমণের সময় এটি সম্ভব হয় না। এবার সেই সমস্যার সমাধান আনছে হোয়াটসঅ্যাপ। নতুন একটি ফিচারের মাধ্যমে এবার থেকে অ্যাপের মাধ্যমেই ডকুমেন্ট স্ক্যান করে সরাসরি পাঠানো যাবে।
‘স্ক্যান ডকুমেন্ট’ নামে নতুন এই ফিচারটি যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট শেয়ারিং মেনুতে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের ক্যামেরা দিয়ে সরাসরি ফিজিক্যাল ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে পারবেন—অতিরিক্ত কোনো অ্যাপ ছাড়াই।
এই ফিচারটি আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য চালু করা হয়েছে। কিছুদিন আগেই আইওএস ব্যবহারকারীরা এটি পেয়েছেন। যাঁরা অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ২.২৫.১৮.২৯ বিটা ভার্সন ব্যবহার করছেন তারা ইতোমধ্যেই ফিচারটি পাচ্ছেন।
নতুন স্ক্যান ফিচারটি পাওয়া যাবে 'অ্যাটাচমেন্ট' মেনুতে। যেখানে আগে ছিল ‘ব্রাউজ ডকুমেন্ট’ ও ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশন, এখন যোগ হয়েছে ‘স্ক্যান ডকুমেন্ট’। এখানে ক্লিক করলেই ফোনের ক্যামেরা খুলে যাবে। এখান থেকে সরাসরি ডকুমেন্ট স্ক্যান করা সম্ভব।
এছাড়া স্ক্যান করার সময় থাকছে দুই ধরনের মোড:
ম্যানুয়াল মোড: ব্যবহারকারী নিজে চিত্র ধারণের সময় ঠিক করতে পারবেন।
অটো মোড: হোয়াটসঅ্যাপ নিজে ডকুমেন্ট চিনে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে ফেলবে।
স্ক্যান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রসেস করে একটি পিডিএফ ফাইল বানিয়ে পাঠাতে সহায়তা করবে অ্যাপটি। ফলে দ্রুত ও ঝামেলাহীনভাবে গুরুত্বপূর্ণ কাগজ পাঠানো যাবে কারো কাছে।
চমৎকার এই ফিচারটি ভবিষ্যতে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল