ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
উড়ন্ত গাড়ি: প্রযুক্তির নতুন দিগন্ত
বিশ্বে নতুন এক প্রযুক্তির আবির্ভাব ঘটেছে,যা দেখে বিস্ময় প্রযুক্তিপ্রেমিরা। যেখানে সাধারণ গাড়ি মুহূর্তেই উড়ন্ত যানবাহনে পরিণত হচ্ছে। ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ প্রতিষ্ঠান আলেফ অ্যারোনটিক্স তাদের ‘মডেল জিরো’ দিয়ে সফল পরীক্ষায় প্রমাণ করেছে, গাড়িটি রাস্তা থেকে আকাশপথে যেতে সক্ষম। এই প্রযুক্তি শহরের যানজট ও দূষণ সমস্যা সমাধানে এক নতুন পথ খুলে দেবে।
গাড়িটির রোটর ব্লেড গাড়ির ভিতরে লুকানো থাকায় এটি দেখতে সাধারণ গাড়ির মতোই, কিন্তু এটি একটানা ৩২০ কিলোমিটার সড়কপথে চলতে পারে এবং ১৬০ কিলোমিটার আকাশপথে উড়ে যেতে সক্ষম। এটি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ও উন্নত সেন্সর ব্যবহার করে নিরাপদে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে।
মডেল জিরোর পর এই প্রতিষ্ঠান ‘মডেল এ’ নামে আরেকটি মডেল তৈরি করছে, যা চলতি বছরের শেষ দিকে বাজারে আসবে। এর দাম শুরু হবে প্রায় ৩ লাখ মার্কিন ডলার থেকে। ভবিষ্যতে আরও সাশ্রয়ী মডেল ‘মডেল জেড’ আনা হবে, যার দাম হবে মাত্র ৩৫ হাজার ডলার।
ফ্লাইং কার প্রযুক্তি শহরের পরিবহন ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিতে সক্ষম হবে। যানজট আর দীর্ঘ সময়ের যাত্রা কেবল অতীতের স্মৃতি হয়ে যাবে, কারণ মানুষ খুব শীঘ্রই আকাশপথে চলাচল করতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি