ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হোয়াটসঅ্যাপে আসছে মোশন ফটো ফিচার, ছবিতেই শোনা যাবে অডিও
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও একটি নতুন ফিচার নিয়ে আসছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া এই ফিচারের নাম ‘মোশন ফটো’। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে ছবি পাঠানোর সময় তার সাথে অডিও এবং নড়াচড়াও (মুভমেন্ট) পাঠাতে পারবেন, যা ছবিকে আরও জীবন্ত করে তুলবে।
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার ওয়েবিটাইনফোর এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২২.২৯-এ এই নতুন ফিচারটি দেখা গেছে এবং বর্তমানে কিছু নির্দিষ্ট বিটা ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
মোশন ফটো মূলত একটি ছবি তোলার আগের ও পরের কয়েক মুহূর্তের ভিডিও এবং অডিও রেকর্ড করে রাখে। ফলে ছবিটি সাধারণ স্থির চিত্রের পরিবর্তে একটি ছোট ক্লিপের মতো মনে হয়। হোয়াটসঅ্যাপে এই ফিচারটি ব্যবহার করার জন্য গ্যালারি থেকে ছবি নির্বাচন করার সময় একটি বিশেষ রিং-যুক্ত নতুন আইকন দেখা যাবে। ওই আইকনে ট্যাপ করলেই ছবিটি মোশন ফটো হিসেবে পাঠানো যাবে।
অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই এই ফিচারটি আগে থেকেই রয়েছে; যেমন স্যামসাং ফোনে এটি ‘মোশন ফটোস’ এবং গুগল পিক্সেল ফোনে ‘টপ শট’ নামে পরিচিত। যাদের ফোনে এই ফিচারটি আছে, তারাই মোশন ফটো তৈরি করে পাঠাতে পারবেন। তবে, যাদের ফোনে এই সুবিধা নেই, তারাও অন্যের পাঠানো মোশন ফটোগুলো অডিওসহ দেখতে এবং শুনতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)