ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
বিমান দুর্ঘটনা: দগ্ধদের দেখতে হাসপাতালে ব্রিটিশ হাইকমিশনার
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন।
সোমবার (১৮ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে বার্ন ইনস্টিটিউটে যান তিনি।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সোমবার প্রায় ৪৫ মিনিট বার্ন ইনস্টিটিউটে অবস্থান করেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন, দগ্ধ রোগীদের শয্যা পাশে গিয়ে খোঁজ নেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
তিনি দগ্ধদের চিকিৎসা ও পুনর্বাসনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন এবং চিকিৎসা প্রোটোকল দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
এর আগে যুক্তরাজ্যের ৯ সদস্যের জরুরি চিকিৎসা দল (ইউকে ইএমটি) এক সপ্তাহ ধরে বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। তারা তিন সপ্তাহের মিশনে বাংলাদেশে এসেছেন এবং দগ্ধ রোগীদের চিকিৎসায় নিবিড়ভাবে যুক্ত আছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ব্রিটিশ চিকিৎসকরা প্রতিদিন মেডিকেল বোর্ড সভায় অংশ নিয়ে সমন্বিত প্রোটোকল অনুযায়ী রোগীদের চিকিৎসা দিচ্ছেন। দলে সংক্রামক রোগ বিশেষজ্ঞ, আইসিইউ চিকিৎসক, সংক্রমণ নিয়ন্ত্রণ নার্স ও পুনর্বাসন বিশেষজ্ঞ রয়েছেন।
তিনি জানান, বিমান দুর্ঘটনায় আহত এখনো ২৩ জন দগ্ধ রোগী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে। ইতোমধ্যে ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)