ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
বিদায়ের পথে স্মার্টফোন, আসছে এআই পিনের যুগ
বর্তমানে আমরা স্মার্টফোনে এমনভাবে ডুবে আছি, যেন মায়ের কোল ছেড়ে বেরোতে না চাওয়া এক শিশু। কিন্তু প্রযুক্তির ইতিহাস বলছে আজকের আধিপত্যশীল ডিভাইস কালই অপ্রয়োজনীয় হয়ে পড়তে পারে।
বিজ্ঞানীনা ধারণা করছেন মাত্র পাঁচ বছরের মধ্যেই স্মার্টফোনের ইতি ঘটতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যেমন একসময় টেলিফোনের স্থান দখল করেছিল মোবাইল ফোন, তেমনি মোবাইলের আধুনিক রূপ স্মার্টফোনও দ্রুত অতীতের অংশ হয়ে যেতে পারে। কারণ প্রযুক্তি দুনিয়ায় আসছে নতুন এক চমক এআই পিন।
পিন আকৃতির এই ছোট ডিভাইসে নেই কোনো ডিসপ্লে বা টাচপ্যাড, কিন্তু সেন্সর ও প্রজেক্টরের সাহায্যে এটি হাতের তালুকেই পরিণত করবে নতুন স্ক্রিনে। ইনকামিং কল, মেসেজ, ইমেইল সবকিছু ভেসে উঠবে হাতেই। কণ্ঠনির্দেশ বা অঙ্গভঙ্গিতেই এটি কাজ করবে।
এই ডিভাইসটির পেছনে রয়েছেন অ্যাপল এর দুই সাবেক প্রকৌশলী ইমরান চৌধুরী ও বেথানী বেঙ্গিনো। তাদের স্টার্টআপ হিউম্যান এআই বলছে, এআই পিন কেবল স্মার্টফোনের বিকল্প নয়, বরং ভবিষ্যতের মানব যন্ত্র সংযোগের নতুন মানদণ্ড।
ইতিমধ্যেই টেক দুনিয়ায় এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। অ্যাপল, মেটা, আমাজনসহ বড় বড় প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নামতে প্রস্তুত। প্রশ্ন উঠছে যদি হাতেই ভেসে ওঠে স্ক্রিন, তাহলে মোবাইল ফোনের প্রয়োজনই বা কেন?
তবে নিরাপত্তা নিয়ে রয়েছে শঙ্কা। ব্যক্তিগত তথ্য, কণ্ঠস্বর, এমনকি ব্যবহারকারীর মুড সবকিছু কি রেকর্ড হবে? আর এর দামই বা কত? হিউম্যান এআই এখনও এসব বিষয়ে বিস্তারিত জানায়নি, তবে তাদের বিশ্বাস, খুব শিগগিরই এআই পিন হবে প্রযুক্তি দুনিয়ার নতুন ডিফল্ট ডিভাইস।
আপনার প্রিয় স্মার্টফোনটি হয়তো প্রযুক্তির সবচেয়ে প্রিয় সঙ্গী ছিলো, কিন্তু নতুন যুগে আসছে এক বুদ্ধিমান সহচর যেখানে স্ক্রিন বা টাচপ্যাড ছাড়াই পুরো প্রযুক্তি থাকবে আপনার হাতের মুঠোয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)